শিবগঞ্জে নবাগত উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলামকে সংবর্ধনা

মোহাম্মদ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৯:৩৩ পিএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এলজিইডির নবাগত উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন সিহাদুল ইসলাম। তাঁর যোগদান উপলক্ষে বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের কার্যালয়ে ফুল দিয়ে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুল মোত্তালিব, জাহাঙ্গীর হোসেন, রোস্তম আলী, ইনসান আলী ও আলাউদ্দিন।

পরে দুপুরে উপজেলা ঠিকাদার সমিতির পক্ষ থেকেও প্রকৌশলীর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হক মিঠু, ইদ্রিস আলী, আব্দুল করিম ও সাবেক ইউপি চেয়ারম্যান আফসার আলী।

নবাগত প্রকৌশলীর যোগদানকে ঘিরে উপজেলা প্রশাসন ও স্থানীয় ঠিকাদারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

জেএইচআর