খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে শনিবার সুস্থ থাকি-নিরাপদ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া ম্যারাথনটি জোড়াগেট, মহিলা কলেজ মোড় ও বয়রা বাজার মোড় অতিক্রম করে পুলিশ লাইন্স মাঠে শেষ হয়।
ম্যারাথনে খুলনা মেট্রোপলিটন পুলিশের ১২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। তিনি পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুস্থতার উপর গুরুত্বারোপ করে বলেন, শারীরিক সক্ষমতা কেবল ব্যক্তিগত সুস্থতার বিষয় নয়, এটি কর্মদক্ষতা ও পেশাগত সফলতার জন্য অত্যন্ত জরুরি। নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা আমাদের দক্ষতা ও মানসিক দৃঢ়তা বাড়িয়ে জনগণের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে।
মিনি ম্যারাথন অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, ডেপুটি পুলিশ কমিশনার ও অন্যান্য পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতা শুধু দৌড় নয়, বরং পুলিশ সদস্যদের ফিটনেস বৃদ্ধি এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার একটি পদক্ষেপ হিসেবে আয়োজিত হয়।
জেএইচআর