কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৬:৫৩ পিএম

কুড়িগ্রামে জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে স্টেকহোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম কুদরত-ই খুদা, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, এসডিএফর জেলা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় এসডিএফর লক্ষ্য, উদ্দেশ্য, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো, উন্নয়ন, কর্মসংস্থান সৃজন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহায়তা প্রদান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি সমন্বিত ও পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্তকরণে যথাযথ অর্থায়নের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন সাধন করা বিষয়ে আলোচনা করা হয়।

ইএইচ