শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:০২ পিএম

সাতক্ষীরার শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শন করলেন সাতক্ষীরা পুলিশ সুপার।

সোমবার সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় আকস্মিক পরিদর্শন করেন, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম।

পরিদর্শনকালে সর্বপ্রথম শ্যামনগর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।

পুলিশ সুপার থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। 

তিনি বলেন, “প্রতিটি পুলিশ সদস্যের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।” 

তিনি আরও বলেন, “জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন ও পুলিশি সেবাকে আরও কার্যকর করতে থানাভিত্তিক বিট পুলিশিং, দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. খালেদুর রহমান অফিসার ইনচার্জ শ্যামনগর থানা, মো. পিয়ারউদ্দিন ইন্সপেক্টর (তদন্ত) শ্যামনগর থানাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

ইএইচ