নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি ব্র্যাক পিরোজপুরের আয়োজনে 'অ্যাডভোকেসি ডায়ালগ' অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।
অ্যাডভোকেসি ডায়ালগ সেশনে প্রেজেন্টেশন প্রদান করেন ব্র্যাকের আরএম, জিজেডি, উর্মি ভাদুড়ী। আলোচনায় অংশগ্রহণ করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মো. রেজাউল করিম এবং মহিলা পরিষদ পিরোজপুরের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা।
এছাড়াও কর্মসূচিতে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক পিরোজপুরের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. হাসিবুল ইসলাম।
ইএইচ