সুন্দরগঞ্জে জামায়াতের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৫:০৮ পিএম

গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থীসহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন,গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকুরি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান; সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন; দলের মনোনয়ন সঠিক না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাইয়ের এই ফলাফল জানান।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

ইএইচ