নীলফামারীতে বেপজার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০২:১৯ পিএম

উত্তরা ইপিজেড, বেপজার উদ্যোগে নীলফামারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা ইপিজেড মাঠে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিলের আন্তরিক সহযোগিতায় উত্তর জনপদের ৩শ দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, শীত মৌসুমে এই এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা বেপজার এই উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। এ সময় উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ হলেন উত্তরা ইপিজেডের সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ইএইচ