ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ ও একটি মোটরসাইকেল আটক করা হয়েছে।
শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক একটি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ১ লক্ষ ১৬ হাজার টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক এবং আসামি আটকের কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইএইচ