কেন্দ্র ঘোষিত শোক দিবসের শেষ দিনে কুড়িগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৬:২১ পিএম

বিএনপির কেন্দ্র ঘোষিত ৭ দিনব্যাপী শোক দিবসের শেষ দিনে কুড়িগ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে এই দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু। 

এ সময় ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফজলুল হকসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি তাঁদের বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করা হয়।

ইএইচ