নবাবগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:১৩ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে আগামী ১২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম ফতে, সদস্য আবু তাহের কারী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান আলী চৌধুরী। 

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১২ জানুয়ারি তারেক রহমানের আগমনকে সফল ও সার্থক করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে এই সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উপস্থিত নেতৃবৃন্দ সফরের প্রস্তুতি সম্পন্ন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ