"অসহায় মানুষের উষ্ণতার জন্য এটাই শেষ সুযোগ, আমাদের একটি উদ্যোগই বদলে দিতে পারে কারো রাত" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সেবামূলক সংগঠন পুনঃব্যবহারের উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচির যমুনার তীরবর্তী অসহায় মানুষ ও হতদরিদ্র তাঁত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে বেলকুচির আজগড়া গোটাতলায় হাজীবাড়িতে পুনঃব্যবহারের আয়োজনে এবং অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ও এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ৫০০ পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় সংগঠনটির উদ্যোক্তা জান্নাতুল পিংকী, ফারিয়া মিত্রা, জাকারিয়া রহমান, রুমান, জাহিদ, তোহা, মুমু নাহিদা ও আয়াজ উপস্থিত ছিলেন।
তাদের এমন মহতী উদ্যোগে এলাকার অসহায় মানুষ শীতে কম্বল পেয়ে সামাজিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
ইএইচ