গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে রোববার বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে মহনা (১১) নামে এক শিশু ফাঁসিতে ঝুলে মারা গেছে।
নিহত শিশু মহনা নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মহিউদ্দিনের মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে নগর হাওলা গ্রামের মনু মিয়ার বাড়িতে বসবাস করত।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাবার কাছে মোবাইল চাওয়ায় তা না পেয়ে অভিমানে শিশুটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে যায়। দ্রুত উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করে মরদেহ হস্তান্তরের বিষয়টি বিবেচিত হচ্ছে।
ইএইচ