কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে তিনটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে ভূরুঙ্গামারী উপজেলার মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স নামক ইটভাটাকে ১ লাখ টাকা, মেসার্স ডিএমএইচ ব্রিকস নামক ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা ও মেসার্স টিএমএইচ ব্রিকস নামক ইটভাটাকে ১ লাখ টাকাসহ তিনটি ইটভাটা থেকে মোট ৩ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড ধার্যপূর্বক আদায় এবং হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশের একদল চৌকস সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
ইএইচ