ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে কুড়িগ্রামে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায় চরের সাধারণ খেটে খাওয়া মানুষদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ উপলক্ষে এ ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ।
তিনি বলেন, দেশের উন্নয়নে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের চাবি আপনাদের হাতে। তিনি হাঁ এবং না ভোট নিয়ে জনসাধারণের উদ্বুদ্ধ করেন। এছাড়াও তিনি চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, জেলা সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, রাকিবুল হাসান নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, আব্দুল্লাহ আল মামুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক, হাবিবুর রহমান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শাহজাহান আলী জেলা তথ্য অফিসার, আরিফুল ইসলাম সহকারী কমিশনার, সালমা আক্তার উপজেলা সহকারী নির্বাচন অফিসার, এস.এন শরিফুল ইসলাম খন্দকার সদর প্রাথমিক শিক্ষা অফিসার, নাহিদা আফরিন কুড়িগ্রাম সদর কৃষি অফিসার প্রমুখ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, প্রাণি ও শিক্ষার মান উন্নয়নে উঠান বৈঠক ও পরামর্শমূলক সেবা প্রদান অনুষ্ঠিত হয়।
ইএইচ