খাগড়াছড়ি জেলার বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের বিশেষ অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
বুধবার বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সোলায়মান হোসেনের নেতৃত্বে একটি বি-টাইপ টহল দল কবুতরছড়া জোড়া ব্রীজ (বর্গ ৯৩৪৭) নামক এলাকা হতে মালিকবিহীন মোট ৯২ টুকরা (৬৬.৫৪ ঘনফুট) অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে।
জব্দকৃত অবৈধ সেগুন কাঠের আনুমানিক বাজারমূল্য ছেষট্টি হাজার পাঁচশত চল্লিশ টাকা মাত্র।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গা এলাকায় অবৈধ মালামাল ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর