গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা'র পরিচালনায় ও দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর জেলার পুলিশ সুপার জেদান আল মুসা, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচ