ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে জামালপুরের ইসলামপুরে নির্বাচন আচরণবিধি বাস্তবায়নে ভ্রাম্যমাণ যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রযোজ্য নির্বাচনী আচরণবিধিমালা, ২০২৫ অনুসারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে এ টহল কার্যক্রম পরিচালিত হয়।
টহল চলাকালে নির্বাচনকালীন আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে সম্ভাব্য অনিয়ম রোধে সতর্কতামূলক নজরদারি জোরদার করা হয়।
এ বিষয়ে ইসলামপুর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা ইফতেখার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ টহল কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ