ইন্দুরকানীতে স্বচ্ছ প্রক্রিয়ায় ১৭ জন গ্রাম পুলিশ নিয়োগ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:৫১ এএম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অর্থ বাণিজ্য, তদবির বা সুপারিশ ছাড়াই শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ১৭ জন গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে উপজেলা প্রশাসন।

বুধবার জিয়ানগর উপজেলা মডেল মসজিদের হলরুমে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা করেন।

এতে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৬৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণ প্রার্থীদের ৫০জন প্রার্থী লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে ১৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২ জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন। উপজেলার চারটি ইউনিয়নে এসব গ্রাম পুলিশ।

সদস্যকে দায়িত্ব দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া সদস্য মো. সোহেল বলেন, আমরা যারা উত্তীর্ণ হয়েছি তারা খুবই আনন্দিত। সম্পূর্ণ স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে সুযোগ পেয়েছি। প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, আমাদের লক্ষ্য ছিল সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা। সবার সহযোগিতায় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রকৃত মেধাবী প্রার্থীরাই একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই চাকরি পেয়েছেন।

এএন