দিনাজপুর-৩ আসন বিজয়ের লক্ষ্যে পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:৪৪ পিএম

দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিজয়ী করার লক্ষ্যে দিনাজপুর পৌর বিএনপির আয়োজনে এক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনাজপুর জেলা বিএনপি কার্যালয় থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুলের নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-৩ আসনের এমপি পদপ্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।

মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ কচি, জেলা ভারপ্রাপ্ত ছাত্রদলের সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার রহমান সেতু, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মডার্ন মোড়, কোতোয়ালি থানা, মালদাহা পট্টি, নিমতলা, ভুটিবাবু মোড় ও লিলির মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন সদর-৩ আসনের এমপি পদপ্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল।

এএন