মাগুরায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার আলোচনা সভা

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:৪৪ পিএম

মাগুরায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার জেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

‘বল বীর, চির উন্নত মম শির’ স্লোগান সামনে রেখে শনিবার দুপুরে শহরের নোমানী ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রাক্তন সৈনিকদের বিভিন্ন দাবি-দাওয়া, কল্যাণমূলক সুবিধা ও রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. অহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাপ্টেন (অব.) মো. খলিলুর রহমান, ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আব্দুল গফফার ও সার্জেন্ট (অব.) মো. বাচ্চু মোল্লাসহ সংগঠনের অবসরপ্রাপ্ত সদস্যরা।

অনুষ্ঠানে মাগুরা জজকোর্টের অ্যাডভোকেট সার্জেন্ট (অব.) মো. রিজাউল করিমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক কর্পোরাল (অব.) মনির হোসেন।

সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রাক্তন সৈনিকদের অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হওয়া প্রয়োজন। তাদের যৌক্তিক দাবি ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে প্রাক্তন সৈনিকদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন, মাগুরা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি ফরিদ হোসেন খান।

ইএইচ