নামিদামি মোড়কে নিম্নমানের খেজুরজাত ও বেশি দামে বিক্রির দায়ে টাঙ্গাইলে তিন ব্যবসায়ীকে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে কালিহাতী উপজেলায় এলেঙ্গা পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকারও সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সেনেটারি ইন্সপেক্টর নাজিমুদ্দিন এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। এছাড়াও এ রমজানকে কেন্দ্র করে বিশেষভাবে নজরদারি করছি। যাতে সাধারণ মানুষ এই রমজান মাসে কোনো ধরনের প্রতারিত না হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য বাজারগুলোতে তদারকি বৃদ্ধি করা হবে।
এএন