কালীগঞ্জে বদর দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৮:১১ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে পবিত্র বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবু তাহের।

কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সামাদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান টুকু, জব্বারিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোত্তালেব হোসেনসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা বদর দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বদরের যুদ্ধ মুসলমানদের জন্য ত্যাগ, ঈমান ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ থেকে শিক্ষা নিয়ে সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠায় সবাইকে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

এএন