ভোলায় আলহেরা শিল্পগোষ্ঠীর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করে আলহেরা শিল্পগোষ্ঠী ভোলা শাখা। পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দের পবিত্র রমজান মাসের ফজিলত নিয়ে আলোচনার পাশাপাশি শিল্পগোষ্ঠীর সদস্যরা মনমাতানো সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ স্বপন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক কামাল হোসাইন, ভোলা জেলা বিজিপির সভাপতি আমিরুল ইসলাম রতন এবং এনসিপির জেলা আহ্বায়ক এড. জিয়াউর রহমান।
বক্তব্যে অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
ইফতার মাহফিলে আলহেরা শিল্পীগোষ্ঠীর পরিচালক মাহমুদ আলম মুন্না, সহ-পরিচালক সিফাত উল্লাহ সায়েমসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এএন