বোয়ালমারীতে ৫০ মাদ্রাসায় সরকারি খেজুর বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৬:০২ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরকারিভাবে বরাদ্দকৃত ২০৭ কেজি খেজুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৫০টি মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের হাতে এই খেজুর তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদ্রাসাগুলোর ছাত্র সংখ্যা অনুযায়ী ছোট মাদ্রাসায় ৪ কেজি এবং বড় মাদ্রাসায় ৫ কেজি করে খেজুর প্রদান করা হয়েছে। উপকারভোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ছোলনা সালামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কামরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, শাহ মো. আবু জাফর মহিলা মাদ্রাসা, শামসুল উলুম মাদ্রাসা এবং রহমান ইয়া আরাজি এতিমখানাসহ মোট ৫০টি প্রতিষ্ঠান।

খেজুর বিতরণকালে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু এবং উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান।

জেএইচআর