কেন্দুয়া উপজেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান 

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা) প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৪:৩৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অংশ হিসেবে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী মহোদয়ের নির্দেশনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ থেকে রক্ষার জন্য কেন্দুয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দুয়া পৌর শহরে পরিচ্ছন্ন অভিযান শুরু করে।

শনিবার দুপুরে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভুঁইয়া। 

কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঁইয়া বলেন, রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাটাই সবচেয়ে জরুরি। ডেঙ্গু আক্রান্ত হলে এর চিকিৎসা ব্যয়বহুল, কষ্টদায়ক এবং এতে জীবনের ঝুঁকি থাকে। আমরা যদি আগে থেকেই প্রতিরোধ করতে পারি, তবে অর্থনৈতিক ক্ষতি এবং ভোগান্তি- দুটোই কমে যাবে।

এসময় বিএনপির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এএন