লালমোহনে জাতীয় যুবশক্তির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:১৬ পিএম

জাতীয় যুবশক্তি লালমোহন উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মহিউদ্দিন হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাও. রুহুল আমিন (উপজেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলাম, লালমোহন) এবং প্রভাষক এস এম আমিনুল ইসলাম মিশু (ভোলা জেলার যুগ্ম সদস্য সচিব, এনসিপি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মেহেদি হাসান, আহ্বায়ক, জাতীয় যুবশক্তি, লালমোহন উপজেলা। তিনি তার বক্তব্যে বলেন, সমাজে সম্প্রীতি, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা একসাথে ইফতার গ্রহণ করেন।

এএন