পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুর-1 আসনের অন্তর্গত পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাসুদ সাঈদী।
পিরোজপুর-১ আসনের এই জনপ্রিয় জননেতা বলেন, “দীর্ঘ এক মাস রহমত, বরকত ও নাজাতের সিয়াম সাধনার পর খুশির সওগাত নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আমাদের সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ধনী-দরিদ্র নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হোক আমাদের অঙ্গীকার।”
মাসুদ সাঈদী এমপি আরও বলেন, “পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার আমার প্রিয় মানুষদের আমি জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক। আমরা সবাই মিলে পিরোজপুরকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। এই ঈদ সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা।”
তিনি তার শুভেচ্ছা বার্তায় দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
একই সঙ্গে তিনি তার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এএন