কর্ণফুলী প্রেসক্লাবের নির্বাচনে নয়ন সভাপতি ও ওসমান সম্পাদক নির্বাচিত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৭:৪৯ পিএম

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধিচট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের শীর্ষ সংগঠন ‘কর্ণফুলী প্রেসক্লাব’-এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দৈনিক পূর্বকোণ-এর কর্ণফুলী প্রতিনিধি মোর্শেদুর রহমান নয়ন সভাপতি এবং দৈনিক আমার সংবাদ-এর কর্ণফুলী প্রতিনিধি ওসমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব মাস্টার। তাঁকে সহযোগিতা করেন শাহ অহিদিয়া কেজি এন্ড হাইস্কুলের পরিচালক শফিক সাদেক।

নবগঠিত কমিটির নেতারা দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া কর্ণফুলী উপজেলায় কর্মরত মাঠপর্যায়ে সক্রিয় জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রতিনিধিদের ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

জেএইচআর