লালমনিরহাটে হজ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৫:২১ পিএম

লালমনিরহাটে আল-আকসা ট্রাভেলসের উদ্যোগে হজ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে লালমনিরহাট তিস্তা ডিগ্রি কলেজ হলরুমে শতাধিক হাজিকে নিয়ে এই হজ প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় হজে যেতে আগ্রহী মুসল্লিদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন রংপুর বিভাগের কয়েক জেলা থেকে আসা অভিজ্ঞ আলেম ও ওলামায়ে কেরামগণ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা আলহাজ মোঃ সিরাজুল সালেকীন, মুর্শিদাবাদ দরবার শরীফের পীর সাহেব।

মনোমুগ্ধকর ও প্রাণবন্তভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন আল-আকসা ট্রাভেলসের চেয়ারম্যান ও শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সালাম। এসময় তিনি বলেন, ২০১২ সাল থেকে আল-আকসা ট্রাভেলস বিশ্বস্ততার সঙ্গে হজ কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই হজ প্রশিক্ষণের মাধ্যমে হাজিরা সুন্দরভাবে হজ পালন করতে পারবেন। এবছর লালমনিরহাট জেলা থেকে আল-আকসা ট্রাভেলসের মাধ্যমে ৪২ জন এবং লালমনিরহাটের বাইরেও অনেকে সংযুক্ত হবেন।

হজ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিস্তা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ মোঃ গোলাম মোস্তফা। তিনি বলেন, আল-আকসা ট্রাভেলসের আয়োজনে হজ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হজ পালনে হাজিদের সুবিধার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএন