জামালপুরের ইসলামপুরে ভুট্টাক্ষেত থেকে জুয়েল শেখ নামের এক অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় ভুট্টাক্ষেতে বস্তাবন্দি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশের জরুরি সেবা ফোনে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত জুয়েল শেখ মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এএন