চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট সংলগ্ন চিটাগং শপিং কমপ্লেক্সে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থলে দেখা যায়, আগুন লাগার কারণে শপিং কমপ্লেক্সটির উত্তর পাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি।
এম জি