সাংবাদিক আব্দুল হান্নান স্বপনের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১০:০১ এএম

হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কার আন্দোলনের সদস্য ও প্রয়াত সাংবাদিক আব্দুল হান্নান স্বপনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর হবিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদপূর্ব আলোচনা সভায় বক্তারা সাংবাদিক আব্দুল হান্নান স্বপনের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। 

তাঁরা বলেন, সাংবাদিকতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন অনন্তপুর জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ হোসেন বেলালী ও হাফেজ এমদাদুল হক। এ সময় উপস্থিত সকলে মরহুমের পরিবারের সদস্যদের ধৈর্যের জন্য এবং তাঁর পরকালীন মুক্তির জন্য প্রার্থনা করেন।

জেএইচআর