ফুলবাড়ীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৪:০৭ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান সভায় সভাপতিত্ব করেন। তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ।

সভায় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি-র নায়েক সুবেদার মো. খালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান। 

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা কমিটির এই সভায় মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. আফজাল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেএইচআর