ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনীর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কার্যকরী কাউন্সিলের সভাপতি আবদুস সাত্তার।
সভায় স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কার্যকরী কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম ভূইয়া।
কার্যকরী কাউন্সিলের কোষাধ্যক্ষ পার্থ পাল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য খোন্দকার নজরুল ইসলাম।
এ সময় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রতিষ্ঠাতা, আজীবন, উত্তরাধিকার সদস্য এবং কার্যকরী কাউন্সিলের সদস্যবৃন্দ, কনসালটেন্টসহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএন