কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৮:২২ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর পক্ষ থেকে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এই ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক বিকাশে উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে কুমিল্লা নগরীর সকল স্কুল ও কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।

সংশ্লিষ্টরা জানান, তরুণ প্রজন্মকে মেধা, মনন ও খেলাধুলায় এগিয়ে নিতে এমন শিক্ষাবান্ধব উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

জেএইচআর