আটঘরিয়া পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১২:৪২ পিএম

পাবনার আটঘরিয়া পশুর হাটে সরকার নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হারে খাজনা (হাসিল) আদায়ের অভিযোগ উঠেছে।

ক্রেতাদের অভিযোগ অনুযায়ী, সরকারি নিয়মে এই হাটে ছোট ছাগল ক্রয়ের খাজনা ২৮০ টাকা, বড় ছাগলের ৩০০ টাকা এবং গরু ক্রয়ের খাজনা ৬৭০ টাকা নির্ধারিত রয়েছে। তবে বাস্তবে এই হার মানা হচ্ছে না। ইজারাদার পক্ষ সরকারি তালিকা অমান্য করে প্রতিটি ছাগলের জন্য ৫০০ টাকা এবং প্রতিটি গরুর জন্য ৮০০ টাকা করে খাজনা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে হাটের ইজারাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সরকারি নির্দেশনা অমান্য করে সাধারণ ক্রেতাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এম জি