কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সওদাগরকে (৫৭) গ্রেপ্তার করেছে দাউদকান্দি পুলিশ।
সোমবার ভোররাতে নিজ বাড়ি চক্রতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম ওই গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের একটি সুনির্দিষ্ট মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজই আদালতে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জাহাঙ্গীর আলম সওদাগর এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ও উন্নয়নমূলক কাজের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। তিনি চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া চিনামূড়া এল. এন. উচ্চ বিদ্যালয়ে টানা তিনবার নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য এবং উপজেলা সমবায় সমিতির (ইউসিসি) ডাইরেক্টর হিসেবে দুইবার দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি দুইবার জনপ্রতিনিধি নির্বাচনেও অংশ নিয়েছিলেন।
জেএইচআর