বাংলাদেশ সনাতন সমাজের প্রতিষ্ঠাতা সদস্য ননী গোপাল বিশ্বাসের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৬:২৪ পিএম

নেত্রকোণায় ‘বাংলাদেশ সনাতন সমাজ’-এর প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় ননী গোপাল বিশ্বাসের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৈদিক যজ্ঞ, গীতা উৎসব ও শান্তি প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে নরসিংহ জিওর আখড়ায় ‘বাংলাদেশ সনাতন সমাজ’ নেত্রকোণা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সনাতন সমাজ, নেত্রকোণার সভাপতি মৃদুল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রণব বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মতীন্দ্র সরকার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খগেন্দ্র নাথ তালুকদার।

এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ আর্য প্রতিনিধি সভার মহামন্ত্রী সুব্রত কুমার শাস্ত্রী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাতৃ মণ্ডলী বৈদিক সভার আহ্বায়ক গীতা রানী বিশ্বাস।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক বাবু সত্যেন্দ্র পাল ও সদস্য সচিব বাবু শ্যামল ভৌমিক প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু স্বর্গীয় ননী গোপাল বিশ্বাসের স্মৃতি রক্ষার্থে ‘ননী গোপাল স্মৃতি ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জেএইচআর