সখীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুন ২, ২০২৬, ০২:২৬ পিএম

টাঙ্গাইলের সখীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. ফজলুল হক তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া এই আওয়ামী লীগ নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি ফজলুল হক তালুকদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জেএইচআর