নবাবগঞ্জে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন বিধান কান্তি হালদার

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০১:৪৩ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিধান কান্তি হালদার। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ইউএনও বলেন, তিনি সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করে যাবেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।

স্থানীয় জনপ্রতিনিধিরাও তাঁর যোগদানকে স্বাগত জানিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

নতুন ইউএনওর যোগদানে উপজেলায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এএন