রাজারহাটে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:১৭ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদের হলরুমে ব্র্যাক সীড এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. সাইফুন্নাহার সাথী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক সীড-এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. রশিদুল ইসলাম। বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব দিন দিন বাড়ছে। কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

কর্মশালায় রাজারহাট উপজেলার ৫০ জন কৃষক অংশ নেন। শেষে সকল কৃষকের মাঝে উন্নতমানের জৈব বালাইনাশক ও সবজি বীজ বিতরণ করা হয়।

এএন