ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে পরিচালিত এ অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আল ফাহাদ।
অভিযানকালে কৃষিজমির মাটি কেটে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন জানান, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএন