সখীপুরে দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:০২ পিএম

টাঙ্গাইলের সখীপু্র সাব-রেজিস্ট্রি কার্যালয়ের আয়োজনে সনদপ্রাপ্ত দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরণ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০টায় সাব-রেজিস্ট্রি কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

সখীপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার মাহমুদার সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার শাহাদৎ হোসেন ও মির্জাপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার জহিরুল ইসলাম।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সখীপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের শতাধিক সনদপ্রাপ্ত দলিল লেখক অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে দলিল লেখকদের পেশাগত দক্ষতা বাড়ার পাশাপাশি সেবার মান ও স্বচ্ছতা আরও নিশ্চিত হবে।

জেএইচআর