গোয়ালন্দে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি  প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০২:৩৪ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হামেদ মৃধার হাট এলাকায় ৬০ জন প্রকৃত কৃষকের অংশগ্রহণে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২০ জুন) দুপুরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সীড কোম্পানির চুয়াডাঙ্গা-১ রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আক্তারুল ইসলাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা ব্র্যাক সিডের ডিলার, আদদ্বীন কৃষি ভাণ্ডারের স্বত্বাধিকারী এবং রাজবাড়ী জেলা বিএডিসির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ।

এ সময় ফরিদপুর-১ এর টেরিটরি অফিসার সুব্রত কুমার পাল, মোঃ নুর আলম প্রমুখসহ স্থানীয় ব্র্যাক সিড কোম্পানির রিটেইলাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্র্যাক সিডের সবজি, হাইব্রিড ধান, উফসি ধান বীজ, বায়োপেস্টিসাইড ও জৈব সারের ব্যবহার, আধুনিক চাষাবাদ কৌশল এবং বায়োপেস্টিসাইড ব্যবহারের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে কৃষকদের মাঝে সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিতরণ করা হয়।

এম জি