আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন এবং বকেয়া ও হাল দোকান ভাড়ার ওপর ১৫% সারচার্জ মওকুফ ঘোষণা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত নগরবাসীকে জানানো যাচ্ছে যে, আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার ওপর ১৫% সারচার্জ মওকুফ করা হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে বিধি মোতাবেক সকল সুবিধা গ্রহণের জন্য নগরবাসীকে অনুরোধ করা হলো।
জেএইচআর