“সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পাট উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পাট চাষিদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সরিষাবাড়ীর যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর বাস্তবায়িত “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৬০ জন পাটচাষি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা রোকসানা। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন পাট অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক (প্রশাসন ও হিসাব) কামাল উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, সহকারী পাট কর্মকর্তা আব্দুল জলিল, পাট উন্নয়ন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক নূরে আলম, উপজেলা পাট পরিদর্শক আওরঙ্গজেব আতা এবং উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা রিফাত হোসেন।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পাটের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান উন্নয়ন সম্ভব। একই সঙ্গে পরিবেশবান্ধব এ অর্থকরী ফসল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তারা কৃষকদের উন্নত প্রযুক্তি অনুসরণ করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।
এএন