জুড়ীতে গাঁজাসহ আটক ১

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৮:০৫ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জুড়ী থানা পুলিশ।

শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে জুড়ী থানাধীন পোস্ট অফিস রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. ফরহাদ মিয়া ও এএসআই তুহিন মুন্সি সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তির নাম সাইফুল ইসলাম জুয়েল (৩৩)। তিনি মৌলভীবাজার সদর থানার জগন্নাথপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, আটকের পর তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আনুমানিক ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা এই মাদকের বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এ ঘটনায় এসআই মো. ফরহাদ মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় একটি মামলা (মামলা নং-০৩, তারিখ: ১০/০৭/২০২৬) দায়ের করেছেন। আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জেএইচআর