২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে টাঙ্গাইলের ভূঞাপুরের ফিরোজ তালুকদার পলাশ ১৮ জুলাই নিহত হন। তাঁর রূহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার দুপুরে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এ সময় তিনি শহীদ ফিরোজ তালুকদার পলাশের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এএন