হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থানরত পথকুকুরের স্বাস্থ্য সুরক্ষা এবং জলাতঙ্ক রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হয়।
বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা কুকুরের আক্রমণের শিকার হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কর্মসূচি হাতে নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে ক্যাম্পাসে অবস্থানরত প্রায় দুইশত কুকুরকে ভেটেরিনারি চিকিৎসকরা পর্যায়ক্রমে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা প্রদান করবেন।
অনুষ্ঠানে প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, কৃষক সেবা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হাসান এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেনসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা উল্লেখ করেন, পথকুকুরকে নিয়মিত টিকাদানের মাধ্যমে এই রোগের সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। পাশাপাশি ক্যাম্পাসে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতেও এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেএইচআর