চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুলিশের অভিযানে মনিরুল ইসলাম সুমন (৩০) নামে আর্জেন্টিনা সমর্থক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়লিয়া ইউনিয়নের মৌলভীরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পটিয়া থানা-পুলিশ।
গ্রেপ্তার সুমন উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল হাশেমের ছেলে। তিনি কচুয়াই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
জেএইচআর